বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
আবারও ভাঙল ইসলামী বক্তা আবু ত্বহা আদনানের সংসার।
দ্বিতীয় বিয়ের মাত্র চার মাসের মাথায় তালাক, তথ্য নিশ্চিত করলেন সাবিকুন্নাহার সারা
স্টাফ রিপোর্টার : মোঃ নুর জামাল হক
আলোচিত তরুণ ইসলামী বক্তা Abu Twaha Muhammad Adnan এবং তার স্ত্রী Sabikun Nahar Sara–র দাম্পত্য জীবন আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে।
জানা গেছে, চলতি বছরের রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই টিম অভিযোগ বাংলাদেশ নিউজ প্যানেল এর এডমিন -কে বিষয়টি নিশ্চিত করেন।
সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয় এবং ওই দিনই তাকে তালাক প্রদান করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবারের মতো তাদের বিচ্ছেদ ঘটে। পরে গত বছরের ২ ডিসেম্বর তারা আবারও ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র চার মাসের মাথায় আবারও ভেঙে গেল তাদের সংসার।