1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

দেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই : এনসিপি নেতা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইমঃ 10-06-2025 ইং
  • 25241 বার পঠিত
ad728

শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি। আমরাই এখন দেশের বড় মাফিয়া—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য জুবায়রুল আলম মানিক। 

গতকাল সোমবার চট্টগ্রামের আয়োয়ারা উপজেলায় এনসিপি আয়োজিত ঈদ পুর্নমিলনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানিক বলেন, আমরা ১৬/১৭ বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়; আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।

এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728