1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

গুমবিরোধী আন্দোলনের প্রধান সংগঠক, ঢাকা ১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা তুলির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি আইনে মামলা

রিপোর্টারের নামঃ মোঃ মকবুল হোসেন
  • আপডেট টাইমঃ 26-11-2025 ইং
  • 19501 বার পঠিত
ad728

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ও ‘গুম’ বিরোধী আন্দোলন চালিয়ে আলোচনায় আসা ‘মায়ের ডাক’ এর সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে মামলা করেছেন পুরান ঢাকার বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম নেতা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সংগঠক হোসাইন  মোহাম্মদ আনোয়া। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলার আবেদন করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ‘ব্যবসায়ী ও সমাজসেবক’ হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন।। আদালত বাদীর বক্তব্য শুনে আবেদনটি আমলে নেয় এবং অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে ২৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম শেখ এ তথ্য দিয়েছেন।। গেল ১৪ নভেম্বর ঢাকার শাহবাগে জাতীয় যাদুঘরে সামনে নারী ও শিশু ফেরামের উদ্যোগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সংহিংসতা ও অসন্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন সমাজ’ শীর্ষক সমাবেশ হয়, সেখানে দেওয়া তুলির বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়েছে।। নারীদের কর্মঘণ্টা কমানো বিষয়ে ২৭ অক্টোবর জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন নারীদের ওই সমাবেশে তা নিয়ে সমালোচনা হয়েছে এবং মিছিলে স্লোগান দিয়েছেন প্রতিবাদকারীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728