1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ভাকুড়া (বিলপাড়া) যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত: আমন্ত্রণে উপস্থিত ছিলেন ‘আপ বাংলাদেশ’ ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দ।

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 27-12-2025 ইং
  • 18706 বার পঠিত
ad728

ভাকুড়া (বিলপাড়া) যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত: আমন্ত্রণে উপস্থিত ছিলেন ‘আপ বাংলাদেশ’ ঠাকুরগাঁও জেলা নেতৃবৃন্দ।


নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া (বিলপাড়া) যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।


উক্ত অনুষ্ঠানে বিশেষ দাওয়াতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্বে তারা সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।


​পুরস্কার বিতরণ করেন ও বিশেষ 


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:


মোঃ শাহিনুর রহমান, সদস্য সচিব, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি।


মোঃ সুমন আলী, যুগ্ম আহ্বায়ক, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি।


মোঃ রাসেদুজ্জামান শুভ যুগ্ন আহবায়ক, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ঠাকুরগাঁও জেলা আহবায়ক কমিটি।


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:


​মোঃ মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা।


বাবুল, স্থানীয় বিএনপি নেতা।


মোছাঃ জেমি আক্তার, যুগ্ম সমন্বয়কারী, এনসিপি (NCP) পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি।


​মোঃ নিলিমা শেখ, জুলাই যোদ্ধা ও প্রতিনিধি, পীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি।


অনুষ্ঠানে আপ বাংলাদেশ-এর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ভাকুড়া (বিলপাড়া) যুব সমাজের এই সুন্দর আয়োজনে আমন্ত্রিত হয়ে তারা অত্যন্ত আনন্দিত। তরুণদের সুস্থ ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে তাদের সংগঠন সর্বদা পাশে থাকবে। বিজয় দিবসের মাসে এমন আয়োজন যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।


পুরস্কার বিতরণী শেষে আয়োজক কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সমাপ্ত করেন। পুরো অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728