1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

‘হাদি কি শুধু একটি পরিবারের নয়, তিনি সারা বাংলাদেশের’—বিচার দাবিতে সহধর্মিনীর কণ্ঠে তীব্র ক্ষোভ

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 24-01-2026 ইং
  • 16770 বার পঠিত
ad728

‘হাদি কি শুধু একটি পরিবারের নয়, তিনি সারা বাংলাদেশের’—বিচার দাবিতে সহধর্মিনীর কণ্ঠে তীব্র ক্ষোভ


মোঃ রাসেদুজ্জামান শুভ 

স্টাফ রিপোর্টার


‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?’—এই প্রশ্নই আজ বাংলাদেশের বিচারপ্রত্যাশী মানুষের আজীবনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শহীদ ওসমান হাদী হত্যার বিচার নিয়েও একই প্রশ্ন তুলেছেন তাঁর সহধর্মিনী রাবেয়া ইসলাম শাম্পা।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়—সাগর-রুনি হত্যা, আবরার ফাহাদ হত্যা—কোনোটিরই কাঙ্ক্ষিত বিচার আজও হয়নি। এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদীর নাম। বিচার কতবার পিছোবে, কত মাস বা কত বছর লাগবে—তা আল্লাহই ভালো জানেন। তবে স্পষ্ট ভাষায় তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।


রাবেয়া ইসলাম শাম্পা আরও বলেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কেউ কারও জন্য কাঁদবে না, রাস্তায় নামবে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে না। বিচারহীনতার সংস্কৃতি পুরো সমাজকে ভেতর থেকে ভেঙে দেবে।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হাদীর পরিবারকে আর্থিক বা অন্য কোনো সুবিধা দেওয়ার মাধ্যমে যদি বিচার প্রক্রিয়া থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে সেটি হবে চরম ভুল। কারণ হাদি শুধু তাঁর পরিবারের নয়—তিনি সারা বাংলাদেশের। দেশের মানুষ জানে কোথায় সমস্যা এবং কেন বিচার কার্যক্রমে বিলম্ব হচ্ছে। যত দেরি করা হবে, আন্দোলন তত বেশি ঐক্যবদ্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন।


সরকার কী দিচ্ছে বা দিচ্ছে না—এসব বিষয়ে তিনি পুরোপুরি অবগত নন এবং আগ্রহও নেই বলে জানান। তাঁর একমাত্র দাবি, যেকোনো কিছুর বিনিময়ে শহীদ ওসমান হাদী হত্যার ন্যায়বিচার এবং তাঁর রেখে যাওয়া আমানত, ছেলে ফিরনাসের একটি নিরাপদ ভবিষ্যৎ। এর বাইরে তাঁর আর কোনো চাওয়া নেই।


বক্তব্যের শেষাংশে তিনি পুনরায় জোরালোভাবে ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, এই লড়াই ব্যক্তি বা পরিবারের নয়—এটি ন্যায়, বিবেক ও রাষ্ট্রের দায়বদ্ধতার প্রশ্ন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728