1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আপ বাংলাদেশের ভাঙনের খবর ‘গুজব’, ঐক্য অটুট দাবি করে আনুষ্ঠানিক প্রতিবাদ

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 01-03-2026 ইং
  • 17133 বার পঠিত
ad728

আপ বাংলাদেশের ভাঙনের খবর ‘গুজব’, ঐক্য অটুট দাবি করে আনুষ্ঠানিক প্রতিবাদ


মোঃ রাসেদুজ্জামান শুভ || স্টাফ রিপোর্টার


ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ভেঙে যাওয়ার খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে দলটি। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির কার্যক্রম এবং অভ্যন্তরীণ ঐক্য নিয়ে ওঠা গুঞ্জনের প্রতিবাদে এই আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে তারা।


গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে দলটির মুখপাত্র শাহরিন সুলতানা ইরা জানান, একটি বিশেষ মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ হিসেবে এই গুজব ছড়ানো হচ্ছে। তারা মূলত দলের ঐক্য এবং বর্তমান জনভিত্তিকে প্রশ্নবিদ্ধ করতে চায়।


সাংগঠনিক পুনর্গঠন নাকি ভাঙন? প্রতিবাদলিপিতে বলা হয়, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর দলটিকে নতুন উদ্যমে সাজানোর কাজ শুরু হয়েছে। দলের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, বেশ কিছু ওয়ার্কিং কমিটি তাদের নির্ধারিত ৬ মাসের মেয়াদ সফলভাবে শেষ করেছে। নিয়ম মেনে এখন এই কমিটিগুলো পুনর্গঠন করে নতুন কমিটি ঘোষণা করা হবে। এই নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়াকেই একটি পক্ষ ‘দলের বিভক্তি’ হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে বলে দাবি করেছে আপ বাংলাদেশ।


ভবিষ্যৎ পরিকল্পনা ও সতর্কতা দলের মুখপাত্র আরও জানান, বর্তমানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে নতুন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।


দায়িত্বশীল গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের প্রতি অনুরোধ জানিয়ে আপ বাংলাদেশ বলেছে, সঠিক তথ্য যাচাই না করে কোনো মনগড়া খবর যেন প্রচার করা না হয়। দলটি তাদের সমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছে, তারা তাদের আদর্শে অবিচল আছে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728