1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যাএাবাড়ীর ধলপুরে ২৩০ পরিবারকে আইনি আশ্রয়: টিম অভিযোগ বাংলাদেশ সোসাইটির মানবিক উদ্যোগ।

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইমঃ 10-09-2025 ইং
  • 25126 বার পঠিত
ad728

যাএাবাড়ীর ধলপুর সিটি পল্লীর ২৩০ টি পরিবারকে আইনি সহায়তা দিল টিম অভিযোগ বাংলাদেশ সোসাইটি। 


ঢাকা: ধলপুর সিটি পল্লীর ২৩০ হতদরিদ্র পরিবারকে নামমাত্র খরচে রিট পিটিশনের মাধ্যমে আইনি সহায়তা দিয়েছে টিম অভিযোগ বাংলাদেশ সোসাইটি। 


বিগত সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই পরিবারগুলোর ঘর উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপসের নির্দেশেই এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছিল। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশায় বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ হলেও কোনো সহায়তা পাননি।


২০২৪ সালের অভ্যুত্থানের পরও তারা সাহায্যের জন্য একাধিক জায়গায় গিয়েও হতাশ হয়ে ফিরে আসেন। পরে ধলপুর সিটি পল্লির বাসিন্দা রশিদা বেগম টিম অভিযোগ বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা নুর জামাল হকের সঙ্গে তাদের লিফলেটের মাধ্যমে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে নুর জামাল হক ও সহ-প্রতিষ্ঠাতা আফসানা রহমান সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মজিবর রহমানের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে এ্যাডভোকেট নাজমুলকে সঙ্গে নিয়ে তারা রিট পিটিশন দায়ের করেন।


হাইকোর্ট ওই রিটের প্রেক্ষিতে রায় দেন যে, পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ২৩০ পরিবারকে আর উচ্ছেদ করা যাবে না এবং কাউকে কোনোভাবে হয়রানি করা যাবে না।


তবে স্থানীয়ভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পরিবারগুলোকে এখনো হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। টিম অভিযোগের তথ্য সংগ্রহ ডেস্ক জানিয়েছে, এসব পরিবার এখনো বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও নিয়মিত মশার ওষুধ পাচ্ছে না। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728