1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ( মবিনা জান্নাত)

রিপোর্টারের নামঃ আফসানা রহমান মোনা
  • আপডেট টাইমঃ 20-11-2025 ইং
  • 19530 বার পঠিত
ad728

সম্প্রতি  গত ২৫/০৫/২০২৫ ইং তারিখে এক সংবাদ আলাপচারিতায় আমার অসাবধানতায় একটি ভুল শব্দ উচ্চারণ হয়েছে, যা “slip of tongue” হিসেবে ঘটেছিল। তাড়াহুড়ো ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আমি অনিচ্ছাকৃতভাবে জনাব ব্যারিস্টার কায়সার কামাল স্যারের নাম উল্লেখ করি, যা মোটেই করা উচিত হয়নি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি।


আমি স্পষ্টভাবে জানাতে চাই—

ব্যারিস্টার কায়সার কামাল স্যার একজন অত্যন্ত সম্মানিত, মানবিক, দায়িত্বশীল ও নীতিবোধসম্পন্ন ব্যক্তিত্ব।

মানবাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন এবং অসহায় মানুষের পক্ষে অবদান রাখার ক্ষেত্রে তাঁর অবস্থান নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।


ঘটনার দিন যে বক্তব্যটি আমি দিয়েছি, তা একমাত্র আসামি মোকাদ্দেস হানিফের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে বলা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে স্যারকে ভুলভাবে উল্লেখ করার কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলিনি। বরং তথ্য বিভ্রান্তির মধ্যে পড়ে তড়িঘড়ি করে তাঁর নাম উচ্চারণ করে ফেলেছি, যা করা সম্পূর্ণ অনুচিত ছিল।

তারপরও জনাব কায়সার কামাল স্যার যে ধৈর্য, মানবিকতা ও প্রজ্ঞা দেখিয়েছেন—

শুধুমাত্র আইনগত পথ অনুসরণ করে অত্যন্ত সংযত অবস্থান বজায় রেখেছেন—এটি আমার কাছে সত্যিই গভীরভাবে শ্রদ্ধার।


আমি একজন মা।

আমি আমার সন্তানের অধিকার, নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য প্রতিনিয়ত লড়াই করছি।

এই মানসিক চাপে স্বাভাবিকভাবে ভুল শব্দ বের হয়ে যেতে পারে—এ বিষয়টি স্যার উপলব্ধি করেছেন বলেই, আমি তার প্রতি কৃতজ্ঞ।


এ ধরনের ভুল বক্তব্য একটি সম্মানিত আইনজীবীর প্রতি অন্যায়—এবং সেই অন্যায়ের জন্যই আজ আমি দৃঢ়ভাবে ও বিনয়ের সাথে তাঁর কাছে ক্ষমা চাইছি।


দুঃখজনকভাবে, আমার ওই ভুল শব্দচয়নকে কেন্দ্র করে কিছু অসৎ ব্যক্তি এবং একটি নির্দিষ্ট মহল বিষয়টিকে বিকৃত করে ব্যবহার করার চেষ্টা করেছে। আমি সেসব ব্যক্তিকে চিনি না এবং তাদের উদ্দেশ্য সম্পর্কেও অবগত ছিলাম না। তাদের অপব্যাখ্যা বা উদ্দেশ্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই।


আমার বক্তব্যের ভুল অংশের দায়ভার আমি সম্পূর্ণভাবে নিজেই নিচ্ছি।

আমি কোনো ভুল তথ্য প্রচার করতে চাই না এবং কখনোই কারও সম্মান ক্ষুণ্ন করার মনোভাব পোষণ করি না।

সেই ভুলের জন্যই আজ আমি পুনরায় জনাব ব্যারিস্টার কায়সার কামাল স্যারের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

" মবিনা জান্নাত "


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728